ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হলো সড়ক অবরোধ Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র

কিশোরগঞ্জে উশু ও কুংফু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আল জামিয়াতুল ইমদাদিয়া

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ১১০৯ বার পড়া হয়েছে

চাইনিজ মার্শাল আর্ট উশু ও কুংফু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আল জামিয়াতুল ইমদাদিয়া। ছবি: আস্থা

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত জেলা ভিত্তিক চাইনিজ মার্শাল আর্ট উশু ও কুংফু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন ইভেন্টে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আল জামিয়াতুল ইমদাদিয়া সামগ্রিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জে উশু ও কুংফু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আল জামিয়াতুল ইমদাদিয়া

আপডেট সময় : ১০:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫