ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কিশোরগঞ্জে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা চেষ্টা, আটক ২

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে মসজিদের ইমামকে পছন্দ না হওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার পঁচুশাহ মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

এসময় ইমামকে বাঁচতে গিয়ে মুয়াজ্জিনও আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

আহত ইমাম হাফেজ মাও. রবিউল ইসলাম (৩৭) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা। তিনি পঁচুশাহ মসজিদে আড়াই বছর ধরে ইমামতি করে আসছেন। আহত মুয়াজ্জিন আরমান মিয়া (২৫) সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার দস্তর আলীর ছেলে।

অভিযুক্তরা হলেন কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া এলাকার মনফর মুন্সির ছেলে নূরুল আমিন (৪৫) ও একই এলাকার আজিম উদ্দিনের ছেলে রমজান মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, রবিউল হুজুর আড়াই বছর ধরে পঁচুশাহ মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন। শুরু থেকেই ইমামের প্রতি বিভিন্ন অভিযোগ নুরুল আমিন ও রমজান আলীর। সেই ক্ষোভ থেকে সকালে মসজিদের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম রবিউল ইসলামকে কুপিয়ে আহত করেন।

এসময় মুয়াজ্জিন আরমান ইমামকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন তারা। এই ঘটনার পর স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

কিশোরগঞ্জে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা চেষ্টা, আটক ২

আপডেট সময় : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩