ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরাদেহ উদ্ধার Logo মির্জা ফখরুলকে ব্যঙ্গ করে ভিডিও, কনটেন্ট ক্রিয়েটর আটক Logo গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে Logo ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় মানুষের ঢল, জয় বাংলা স্লোগানে বিদায় Logo চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও Logo নীলফামারীতে এক বছরে নারী নির্যাতন ৭৯৯, ধর্ষণ চেষ্টা ২৮ Logo আপাতত শপথ নিতে পারছেন না বিএনপির দুই সংসদ সদস্য Logo ববিতে প্রশাসনিক দপ্তরের তালা অপসারণ শুরু Logo ববি-তে চলমান শাটডাউনে পরীক্ষা অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, সেশনজটের শঙ্কা Logo কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকায় মাঠে নামার আগেই হারল ববি

কিশোরগঞ্জের বালিখলা ও মিঠামইন ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের  মিঠামইন ফেরিঘাটের টোল আদায়কারীদের বিরুদ্ধে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মাছুম আহমেদ নামে এক ভুক্তভোগী  এ অভিযোগ করেছেন।

এ সময় চালকরা জানান, এসব অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ইজারাদারের নিয়োগকৃত লোকজনের হাতে প্রায়ই লাঞ্ছিত হতে হয়। এসব কারণে পরিবহন শ্রমিকেরা ইজারা কর্তৃপক্ষের লোকজনের হাতে জিম্মি হয়ে অতিরিক্ত টোল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।

অতিরিক্ত টোল দেয়া মাছুম আহমেদ দৈনিক আস্থাকে জানান, তিনি নিয়মিত এই ফেরি দিয়ে যাতায়াত করে থাকেন। তিনি বলেন, জন ভোগান্তির চরমে এখন কিশোরগঞ্জ বালিখলা মিঠামইন ফেরি। এখানে ইজারাদারদের ইচ্ছামতো টোল আদায় করা হচ্ছে ৫ টাকার টোল ২০ টাকা, ৪০ টাকার টোল আদায় হচ্ছে ২০০০ টাকা, তবুও কোন প্রকার রশিদ ছাড়াই এসব লেনদেন হচ্ছে, যা একপ্রকার হরিলুট। তখন তিনি ইটনা টু চামড়া ও বালিখলা টু মিঠামইন ফেরি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা সদরের সাথে হাওরের মিঠামইন উপজেলা সদরে যোগাযোগ এখন সড়ক পথেই রক্ষা করা যায়। ফলে হাওরের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা থেকে কেবল জেলা সদর নয়, দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতেও এই সড়কটি বেশ জনপ্রিয়। সড়ক পথে এই যোগাযোগ রক্ষার জন্য মিঠামইন উপজেলার পাশে ঘোড়াউত্রা নদী ও করিমগঞ্জ উপজেলার বালিখলায় নাকচিনি নদীতে সড়ক ও জনপদের দুটি ফেরি রয়েছে।

নিয়মিত যানবাহন থেকে টোল আদায়ে সড়ক ও জনপথ বিভাগের কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। ইজারা আদায় কর্তৃপক্ষের দাবিকৃত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন যানবাহন চালকেরা। অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হলে ইজারাদারের নিয়োগকৃত লোকজনের হাতে প্রায়ই লাঞ্ছিত হতে হচ্ছে তাঁদের। এসব কারণে পরিবহন শ্রমিকেরা ইজারা কর্তৃপক্ষের লোকজনের হাতে জিম্মি হয়ে অতিরিক্ত টোল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে ফেরির সুপারভাইজারের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি অতিরিক্ত টোল আদায় করার কথা অস্বীকার করে এড়িয়ে যান।

রায়হান জামান,স্টাফ রিপোর্টার/কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বালিখলা ও মিঠামইন ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

আপডেট সময় : ১২:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩