ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

দেওয়ানগঞ্জ ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত 

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জ জামালপুর, প্রতিনিধি: ৬ ডিসেম্বর শুক্রবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ হানাদান মুক্ত দিবস পালিত হয়েছে।  ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে  দেওয়ানগঞ্জ  মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।৬ ডিসেম্বর ভোরে ১১ নম্বর সেক্টরের অধীনস্থ গাজী নাছির কোম্পানির প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের মুক্তিযোদ্ধাদের একটি দল দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট এলাকায় অবস্থিত পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণ করে। সেদিন পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা পালিয়ে যায়।

সেদিনের স্মৃতিচারণ করে গাজী নাছির কোম্পানির প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে দেওয়ানগঞ্জ থেকে বিতাড়িত করার পর, জিলবাংলা চিনিকল, দেওয়ানগঞ্জ কো-অপারেটিভ হাইস্কুল এবং এ কে এম কলেজে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করি। পাকিস্তানি হানাদার বাহিনীর পালিয়ে যাওয়ার খবরে সেদিন দেওয়ানগঞ্জের আপামর জনতা খুশিতে রাস্তায় নেমে আসে। সকলের মুখে সেদিন বিজয়ের স্লোগানে মুখর হয়েছিল দেওয়ানগঞ্জের আকাশ বাতাস। ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জ হানাদারমুক্ত দিবসে নানা কর্মসূচি পালন করে দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ। কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দোয়া ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স  বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিগত বছরের মতো এবারো পতাকা উত্তোলন ও শহিদদের স্মরণে বিশেষ দোয়া-সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এমকে/আস্থা

দেওয়ানগঞ্জ ৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত 

আপডেট সময় : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪