ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি, ২ গেটম্যান বরখাস্ত Logo একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে Logo সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo চার হাজার কিঃমিঃ দূরের আঘাত আনতে সক্ষমতা ইরানের ক্ষেপণাস্ত্র Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীর বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে: ভিপি নূর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৭০ বার পড়া হয়েছে

গত ১৬ বছরে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম,খুন, হত্যাযজ্ঞ চালানো পরেও এই আওয়ামী লীগের কোনো অনুশোচনা কিংবা কোনো দুঃখবোধ আমরা দেখিনি।

এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীর বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি নূরুল হক নূর।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা ঈদগাহ মাঠে গণ অধিকার পরিষদের আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের মূল নেতারা নিরাপদে দেশ ত্যাগ করে পালিয়ে গেছে। দেশে অবস্থানতর সাধারণ- নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী যারা জনগণের উপর অত্যাচার-নির্যাতন চালাননি তাঁরা জনগণের কাছে ক্ষামা চান। জনগণ আপনাদেরকে ক্ষমা করে দিবে।

এ সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে বলেন, গুটিকয়েক ছাত্র নেতৃবৃন্দ আন্দোলনকে ব্যবহার করে দল করতে চায়, সংগঠন করতে চায়। তাঁরা বাকিদের অবদানকে অস্বীকার করে। এই মানসিকতা যারা পোষণ করছে তাঁরা গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে বিভাজন তৈরি করছে বলে সর্তক করেন।

সমাবেশে গণ অধিকার পরিষদের জেলা উপজেলার নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীর বাংলাদেশে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে: ভিপি নূর

আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫