ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী তানিন সুবহা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / ২৩৭১ বার পড়া হয়েছে

অভিনেত্রী তানিন সুবহা আর নেই। ৩১ বছর বয়সী এই অভিনেত্রী মঙ্গলবার (১০ জুন) রাত ৭টা ৫৭ মিনিটে ঢাকার ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গেলো ২ জুন তিনি হঠাৎ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, মৃত্যুর আগে তাঁর কিডনি, মস্তিষ্ক, হার্ট ও চোখ কার্যক্ষমতা হারিয়ে ফেলে। দীর্ঘ ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই প্রতিভাবান শিল্পী।

তানিন সুবহা তার পেছনে রেখে গেছেন দুটি কন্যা সন্তান। মৃত্যুর পর তাঁর মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

তানিন সুবহার অকালপ্রয়াণে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ‘দৈনিক আস্থা’ পরিবার তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

এমকে/আস্থা

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী তানিন সুবহা

আপডেট সময় : ০৯:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫