শেকৃবি ছাত্রলীগের অনন্য প্রতিক পরশ
- আপডেট সময় : ১২:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১০৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগ – শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার অনন্য প্রতিক হিসেবে কাজ করছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান “জামিউল আলম পরশ”। তিনি দীর্ঘদিন যাবত উক্ত ক্যাম্পাসের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন৷ সৎ, ন্যায় ও নিষ্ঠার সাথে তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। জামিউল আলম পরশ তার জন্মদিনে প্রবীণ নিবাস, আগারগাঁও-এ প্রবীণ বাবা মায়েদের সাথে দেখা করেন এবং খাবার বিতরণ করেন।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা ও নিজের জন্য দোয়া কামনা করেন। এছাড়াও তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলজ, ঔষধি ও বনজ এই তিন প্রজাতিসহ বিভিন্ন বৃক্ষরোপণ করেন। জামিউল আলম পরশ ক্যাম্পাস ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন। সৎ, ন্যায় নিষ্ঠা ও নিরলসভাবে সাংগঠনিক কার্যক্রমের জন্য তিনি তার ক্যাম্পাসে বিপুল জনপ্রিয়তার অধিকারি। জামিউল আলম পরশ কিশোরগঞ্জ জেলা সদরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ঢাকা ক্যাম্পাস ছাত্রলীগ ছাড়াও তিনি নিজ জেলা সদরে বিপুল জনপ্রিয়। অবসর সময় তিনি নিজ জন্মভূমি জেলায় এসেও সাংগঠনিক সহ ব্যাক্তিগত ভাবে কাজ করে থাকেন৷ মানুষদের বিভিন্ন প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। সকলের দোয়া ও ভালোবাসায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের এক অদম্য সৈনিক। জামিউল আলম পরশ দুর্নিবার ৭৬ ব্যাচের একজন শিক্ষার্থী। কৃষি অনুষদ থেকে তিনি স্নাতক সম্পন্ন করেছেন।




















