ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

নিখোঁজের তিনদিন পর নরসুন্দা নদীতে মিলল অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল বানিয়াকান্দি গ্রামে নরসুন্দা নদীতে রকিবুল হাসান রকি (১৯) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের নরসুন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৮ আগস্ট) সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি। রকিবুল হাসান রকি উপজেলার যশোদল ইউনিয়নের কোনামাটি গ্রামের মো. শাহীন মিয়ার একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে অটোরিকশা নিয়ে বের হয় রকি। এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। আনুমানিক রাত ১০টার দিকে একটা অপরিচিত নাম্বারে নিহত রকি কল দিয়ে বলে আমার মোবাইল বন্ধ হয়ে গেছে । এ কথা বলার পার আর তার সাথে কোনো যোগাযোগ হয়নি। পরে আমরা কিশোরগঞ্জ মডেল থানায় একটা নিখোঁজের সাধারণ ডায়েরি করি। পরে পুলিশ সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে একজন আসামীকে আটক করে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার (২০ আগস্ট) পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজন আসামীকে নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পার্শ্বের নরসুন্দা নদীতে লাশ খুঁজতে আসে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করে কোথায় না পেয়ে তারা চলে যায়। পরদিন আজ সোমবার সকালে একজন মহিলা গরুর জন্য ঘাস কাটতে নরসুন্দা নদীর পাড়ে গেলে পা কাটা লাশটি দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ খরব পেয়ে ঘটনারস্থল থেকে লাশটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ট্যাগস :

নিখোঁজের তিনদিন পর নরসুন্দা নদীতে মিলল অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ

আপডেট সময় : ০১:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩