ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

করিমগঞ্জে ৩৫টি এন্ড্রয়েড মোবাইলসহ দুই চোর আটক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কমিরগঞ্জ উপজেলায় ৩৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (০১ মে) আনুমানিক রাত আড়াইটার দিকে কটিয়াদি উপজেলার বানিয়াগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সেলিম (২৫) কটিয়াদী উপজেলার মশুয়া গ্রামের মইনউদ্দিনের ছেলে ও আলপু (২৭) করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের রবি ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল, করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে সামাদ টেলিকম নামে একটি দোকান থেকে রাত্রিবেলা চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় দোকান মালিক মো. এরশাদ মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতেই আসামীদের গ্রেফতার করা হয়।

ট্যাগস :

করিমগঞ্জে ৩৫টি এন্ড্রয়েড মোবাইলসহ দুই চোর আটক

আপডেট সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪