ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি Logo দেশে এমন জানাজা আগে কেউ দেখেনি

হোসেনপুরে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

ইউএনও কাজী নাহিদ ইভা বাজার ও রাস্তাঘাট ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছে। ছবি: আস্থা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা ও সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদসহ উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বাজার ও রাস্তাঘাট ঘুরে ঘুরে পথচারী রিকশাচালক, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বৃদ্ধ, মাদ্রাসার শিক্ষার্থী এবং ক্ষুদ্র সবজি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এর আগে উপজেলা প্রশাসন গোবিন্দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং অসুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র সহায়তা প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। শীতার্তদের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।

হোসেনপুরে শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

আপডেট সময় : ১১:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫