অন্তর্বর্তী সরকারের অদূরদর্শী পদক্ষেপে বিঘ্নিত টিকা কর্মসূচি
- আপডেট সময় : ১১:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের অদূরদর্শী পদক্ষেপে বিঘ্নিত টিকা কর্মসূচি
স্টাফ রিপোর্টারঃ
স্বাস্থ্য খাতের সংকটের জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্তকে দায়ী করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।
তিনি আজ বুধবার (৭ এপ্রিল) একান্ত স্বাক্ষাতকারে এ বন্তব্য করেন।
তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয়ের সিস্টেমে একটা পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগটি ভালো, কিন্তু সেটি গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি ছাড়াই। তাদের এমন অদূরদর্শী পদক্ষেপের ফলে টিকা কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং দেশের স্বাস্থ্য খাতে অবধারিতভাবে সেটির নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি আরো বলেন, দেশে হামের মহামারি চলছে। মহামারি বললে সরকার ভয় পায়। অন্তর্বর্তী সরকারও একই কাজ করেছে। মহামারির সংজ্ঞা অনুযায়ী, কোনো রোগের বিস্তার যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, এবং দেশের স্বাস্থ্য এটা সামাল দিতে না পারে, তখন এটাকেই মহামারি বলা হয়। সরকার রোগটির বিস্তারের তথ্য আগে জানলেও প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















