ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ করার দায়ে যদি ফাঁসিও হয়, তাও করব: তুহিন

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

আ.লীগ করার দায়ে যদি ফাঁসিও হয়, তাও করব: তুহিন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিন বলেন, ‘আওয়ামী লীগ করার অপরাধে/দায়ে যদি ফাঁসিও হয়, আমরা আওয়ামী লীগ করব। জেল কত খাটাবেন। আমরা রাজনীতি করেছি, কোনও হত্যার সঙ্গে সম্পৃক্ত না। আমরা কোনও অন্যায় করিনি।’

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে প্রিজন ভ্যাজে কারাগারে পাঠানোর সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা সন্ত্রাসী কার্যক্রম করিনি। কোনও দুর্নীতির সঙ্গে জড়িত না। শুধু রাজনীতি করেছি। প্রধানমন্ত্রী বলছেন-যারা নিরপরাধ তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা রাজনীতি করে তো অপরাধ করিনি।’

এদিন রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। এজন্য কারাগারে আটক আসামি সাবিনাসহ ১৭ জনকে আদালতে হাজির করা হয়। তবে বিচারক না থাকায় শুনানি হয়নি। পরে শুনানি পিছিয়ে আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়।

এর আগে ২০২৫ সালের ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাবার বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে৷ এরপর তিনি কারাগারে আটক রয়েছেন

আস্থা/এমএইচ

ট্যাগস :

আ.লীগ করার দায়ে যদি ফাঁসিও হয়, তাও করব: তুহিন

আপডেট সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬