ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।
মানচিত্র

শুক্রবার সন্ধ্যায় একটি পুলিশ স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক ভর্তি ভ্যান থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন হেরাত প্রদেশের গভর্নর। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে। বিস্ফোরণে বেশ কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মকর্তারা এ হামলার জন্য তালেবানকে দায়ী করছে বলে রয়টার্সের খবরে বলা হয়।

ট্যাগস :

আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৭

আপডেট সময় : ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১