ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আবারও একসঙ্গে জুটি বাঁধলেন ইমরান-আনিসার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: আবারও একসঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও আতিয়া আনিসা। এই জুটির নতুন মিউজিক ভিডিও ‘যদি একদিন’ প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

রবিউল ইসলাম জীবনের কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকশনে চিত্রায়ণ হয়েছে গানটির মিউজিক ভিডিওটি। নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটির ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে দুই শিল্পীকেই।

ইমরান বলেন, ‘খুব রোমান্টিক একটা গান। আনিসার সঙ্গে আমার বেশ কিছু কাজ হয়েছে। সে চমৎকার গায়। গত বছরের শুরুতে প্রকাশিত হওয়া আমাদের ‘মেঘের খামে’ গানের ভিডিওটি অনেক ভালো সাড়া পেয়েছিল। সেই গানটি গল্পভিত্তিক হলেও নতুন গান ‘যদি একদিন’ নির্মিত হয়েছে একদম গ্ল্যামার বেইজড। দর্শক নতুন কিছু দেখতে পাবেন। এরই মধ্যে দর্শকের ভালো সাড়া পাচ্ছি।’ আনিসা বলেন, ‘এটা আমার দ্বিতীয় মিউজিক ভিডিও।

প্রথম গান ‘মেঘের খামে’ও ইমরান ভাইয়ের সঙ্গে ছিল। ওই গানটি থেকে শ্রোতা-দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। নতুন গানটিতে আমাদের একদম নতুন রূপে দেখতে পাবেন সবাই। ভিন্নধর্মী কাজ হয়েছে এটাতে। নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশিত হওয়ায় আমি অনেক বেশি উচ্ছ্বসিত।’

ট্যাগস :

আবারও একসঙ্গে জুটি বাঁধলেন ইমরান-আনিসার

আপডেট সময় : ০৫:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১