ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আলোচিত এফবিআই প্রধানের মৃত্যু: খুশিতে আত্মহারা ট্রাম্প

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

আলোচিত এফবিআই প্রধানের মৃত্যু: খুশিতে আত্মহারা ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মস্কোর সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্ত করা সাবেক স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার মারা গেছেন। শনিবার (২১ মার্চ) তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিউইয়র্ক টাইমস কর্তৃক প্রকাশিত মুলারের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে বব (রবার্ট মুলার) মারা গেছেন। তার পরিবার এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।

২০১৭ সালে মুলারকে বিশেষ কাউন্সেল হিসেবে নিয়োগ দেন তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেনস্টেইন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তদন্তের কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন মুলার। ২০১৯ সালে প্রকাশিত চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি প্রচারণাকে সহায়তা করার উদ্দেশ্যে নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া।

২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মুলার। এর আগে দীর্ঘ কর্মজীবনে পানামার শাসক ম্যানুয়েল নরিয়েগা, নিউইয়র্কের মাফিয়া নেতা জন গট্টির বিরুদ্ধে মামলার তদারকি করেন তিনি। এ ছাড়া ১৯৮৮ সালে প্যান অ্যাম ফ্লাইট ১০৩ বোমা হামলা মামলার তদন্তে নেতৃত্ব দেন।

শনিবার তার মৃত্যুর খবর প্রকাশের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প লিখেছেন, রবার্ট মুলার মারা গেছেন, ভালো হয়েছে, আমি খুশি, এখন তিনি নিরপরাধ মানুষদের ক্ষতি করতে পারবেন না। (সূত্র: গার্ডিয়ান)।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আলোচিত এফবিআই প্রধানের মৃত্যু: খুশিতে আত্মহারা ট্রাম্প

আপডেট সময় : ১২:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬