ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ইউটিউব দেখে পিস্তল বানিয়ে প্রেমিকার বন্ধুকে গুলি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

ইউটিউব দেখে পিস্তল বানিয়ে প্রেমিকার বন্ধুকে গুলি

জেলা প্রতিনিধিঃমানিকগঞ্জ সদর উপজেলা জয়রা এলাকায় ইউটিউব দেখে পিস্তল তৈরি করে নূর মোহাম্মদের (১৬) নামে এক যুবকে গুলি করে আহত করেন তৌফিকুর রহমান।

রোববার (৯ মে) দুপুরে এ ঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৮ মে) সদর উপজেলা নবগ্রাম থেকে সীমান্তকে তার নানা বাড়ি থেকে তৈরি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. তৌফিকুর রহমান সীমান্ত মানিকগঞ্জ সদর উপজেলা জয়রা এলাকায় মাসুদুর রহমানের ছেলে।

[irp]

মানিকগঞ্জ সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, সদর উপজেলা জয়রা এলাকায় মাসুদুর রহমানের ছেলে তৌফিকুর রহমান সীমান্ত ছবি আঁকা, ইনটেরিয়র ডিজাইনসহ বহু সৃষ্টিশীল কাজ করেন। তিনি নবম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে পছন্দ করে। তবে ওই মেয়ের সঙ্গে এহিয়া হোসেন মির্জা ওরফে নূর মোহাম্মদের (১৬) সম্পর্ক হয়।

এ কারণে সীমান্ত এহিয়াকে শায়েস্তা করতে পরিকল্পনা করে। তারপরে ইউটিউব ঘেটে সবচেয়ে স্বল্প খরচে কম পরিশ্রমে কিভাবে পিস্তল বানানো যায় তা রপ্ত করে বানিয়ে ফেলে বারুদ আর সীসার বুলেটের পিস্তল। ওই পিস্তল নিয়ে এহিয়াকে গুলি করে। এ সময় ওই গুলি এহিয়ার গলায় গেলে আহত হয়। পরে আহত ব্যক্তিকে শনিবার (৮ মে) রাতেই উন্নত চিকিৎসার জন্য সাভার একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে শনিবার (৮ মে) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর উপজেলা নবগ্রাম থেকে তৌফিকুর রহমান সীমান্তকে তার নানা বাড়ি থেকে পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর তৌফিকুর পুলিশের কাছে তার অপরাধ শিকার করেছেন। এ ঘটনায় আহত এহিয়ার মা নূরজাহান বাদী হয়ে ও অস্ত্র আইনে এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করছেন। পরে রোববার ৯৯ মে) দুপুরে তৌফিকুর রহামান সীমান্তকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

ইউটিউব দেখে পিস্তল বানিয়ে প্রেমিকার বন্ধুকে গুলি

আপডেট সময় : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১