শুক্রবার দিবাগত রাত ১টার দিকের এই ভূমিকম্পে অন্তত ৬০টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গেছে।প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে, ম্যাজেনে শহরে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৬০০ জন। আর সুলাওয়েসির পশ্চিমাঞ্চলীয় এলাকায় আরো আটজনের মৃত্যু হয় এবং দুই ডজন মানুষ আহত হয়েছে।
মামুজুর দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান এএফপিকে বলেছেন, ‘নিহতের সংখ্যা বাড়তে পারে, তবে আমরা আশা করি তা হবে না। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।’
ভূমিকম্পের ফলে অন্তত ১৫ হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন।এর কয়েক ঘণ্টা আগে ইন্দোনেশিয়ার একই এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে বেশকিছু বাড়ি ঘর ধসে যায়।





















