শিরোনাম:
ইন্সপেক্টর রাকিবের প্রচেষ্টায় হারানো মোবাইল উদ্ধার
News Editor
- আপডেট সময় : ১২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৯৬ বার পড়া হয়েছে
ইন্সপেক্টর রাকিবের প্রচেষ্টায় হারানো মোবাইল উদ্ধার
ইন্সপেক্টর রাকিবের প্রচেষ্টায় হারানো মোবাইল উদ্ধার করেছে পুলিশ। হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সাধারন ডায়েরী (জিডি) সুত্রে জানাযায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন গত ২০২০ সালের ২২ অক্টোবর নিজ বাড়ী থেকে কাজের উদ্দেশ্যে বের হয়।
কিন্ত পথিমধ্যে কোথায় যেন তার ব্যবহৃত samsung galaxy মোবাইল টি হারিয়ে যায়। অনেক খোজাখুজির পরও সে মোবাইল না পাওয়ায় পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে হাজির হয়ে সাধারন ডায়েরী (জিডি) করেন তিনি। জিডি করার পর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন মোবাইল টি উদ্ধার করতে তৎপর হন। এবং ইন্সপেক্টর রাকিবের প্রচেষ্টায় মোবাইল টি উদ্ধার করেন এবং জিডির বাদী রুহুল আমিন এর কাছে বুঝে দেন।

























