সুতপা লেখেন, “২০২০ সালকে খারাপ বলাটা কঠিন কারণ তখন তুমি সঙ্গে ছিলে। এর আগের বছর এই দিনে তুমি আমার পাশে ছিলে, বাগান করছিলে, পাখিদের বাসা বানাচ্ছিলে। কী করে আমি ২০২০-কে বিদায় জানাব! ইরফান, আমি জানি না নতুন বছরকে কীভাবে স্বাগত জানাব!”
শুধু সুতপাই নয়, মন খারাপ ছেলে বাবিলেরও। বাবার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখলেন, “তোমাকে ছেড়ে নতুন বছরে পা রাখছি, তবু তোমার ভালোবাসা সঙ্গে রয়েছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।”
একটি ছবিতে দেখা যাচ্ছে ইরফান ও বাবিল পাশাপাশি শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, অন্যটিতে একটি বেঞ্চে বসে একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত বাবা-ছেলে।
বাবাকে হারিয়ে মা সুতপাই এখন তার একমাত্র অবলম্বন। নতুন বছরের শুরুটা তাই মাকে নিয়েই করলেন বাবিল। মায়ের সঙ্গে ছবি পোস্ট করে জানালেন ২০২১ সালে মা-ই তাকে পথ দেখাবেন।
বেশ কয়েক বছর আগে নির্মিত ইরফান অভিনীত ‘দ্য সং অব স্করপিয়নস’ মুক্তি পাবে নতুন বছরে। খাতা-কলমে এটিই হতে যাচ্ছে অভিনেতার শেষ ছবি।

























