ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ইসরাইলে হামলার প্রতিশোধে ২৬ বার ছুরিকাঘাতে ছয় বছরের ফিলিস্তিনিকে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১১২৫ বার পড়া হয়েছে

ইসরাইলে হামলার প্রতিশোধে ২৬ বার ছুরিকাঘাতে ছয় বছরের ফিলিস্তিনিকে
হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলে হামাসের আক্রমণের ক্ষোভ থেকে
যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের উইল কাউন্টিতে
ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গত শনিবার (১৪ অক্টোবর) শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দূরে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে ৩২ বছর বয়সী নারী। সূত্র-বিবিসি ও এনডিটিভি ওয়ার্ল্ড।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি ওই শিশু ও এক নারীকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তাঁদেরই বাড়িওয়ালা। তাঁকে গতকাল রোববার আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হামলায় আহত ৩২ বছর বয়সী নারী শিশুটির মা।

ইলিনয়ের উইল কাউন্টি শেরিফ কার্যালয় আটক ৭১ বছর বয়সী জুসেফ এর উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিম বিদ্বেষে তাঁদের ওপর হামলা চালান। শিকাগোর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) শিশুটিকে ‘ফিলিস্তিনি-আমেরিকান’ হিসেবে পরিচয় দিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাথায় আঘাতসহ জুবাকে বাড়ির পাশে রাস্তায় বসে থাকতে দেখে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিদ্বেষের অপরাধে দুটি মামলা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুজনেরই বুকে ও শরীরের উপরিভাগে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের সময় শিশুটির পেট থেকে সামরিক ধাঁচে তৈরি সাত ইঞ্চি ব্লেডের ছুরি বের করা হয়।

আহত মহিলা বলেন, খুনি দরজায় কড়া নাড়েন এবং তাঁর শ্বাস রোধ করার চেষ্টা করেন এবং বলেন তোমাদের মুসলিমদের অবশ্যই মরতে হবে।

ট্যাগস :

ইসরাইলে হামলার প্রতিশোধে ২৬ বার ছুরিকাঘাতে ছয় বছরের ফিলিস্তিনিকে হত্যা

আপডেট সময় : ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩