ইয়াবাসহ তিন বোন আটক
- আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৫৫ বার পড়া হয়েছে
ইয়াবাসহ তিন বোন আটক
রানা সত্তারঃ
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার সময় তিন বোনকে আটক করেছে র্যাব। তাদের হেফাজতে থাকা কচুর ব্যাগে তল্লাশি করে ১৮হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নেয়ামত আলী সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ।
আটককৃতরা হলো কক্সবাজার সদর উপজেলার রুমালিয়া ছড়ার বাসিন্দা ফাতেমা বেগম আনোয়ারা (৪০), হালিমা বেগম (৩২) ও আসমাউল হুসনা (২৬)।
র্যাবের চট্টগ্রাম জোনের চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, কচুর ভেতর থেকে ছুরি দিয়ে সবকিছু বের করে খোলস তৈরি করে সেখানে ইয়াবা নিয়ে আবার গাম দিয়ে সেগুলো জোড়া লাগিয়ে দেওয়া হয়েছিল। ব্যাগে কচুর সঙ্গে আরও বিভিন্ন ধরনের সবজি নেওয়া হয়েছিল যাতে কেউ সন্দেহ করতে না পারে।
তিন বোনের মধ্যে এক বোন বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসে হাটহাজারীর মদুনাঘাটে পৌঁছায়। দুই বোন কক্সবাজার থেকে সাতকানিয়ার কেরাণীহাট পর্যন্ত এসে বান্দরবানে চলে যায়। সেখান থেকে নদীপথে চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া হয়ে মদুনাঘাট এসে পৌঁছায়। তিনজনের সেখান থেকে হাটহাজারীর আমানবাজারে যাবার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে হাটহাজারি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
[irp]





















