এক রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১০৭২ বার পড়া হয়েছে
এক রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি এলাকায় একই দড়িতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ইপিজেড থানা সংলগ্ন ব্যাংক কলোনির শাহ আলম কন্ট্রাক্টরের ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
মৃতরা হলো, শাহনাজ বেগম (২৩) এবং মেয়ে সাবেকুন নাহার ইভা (৩)। স্বামী-স্ত্রী দুজন গার্মেন্টসে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুজ্জামান।
পুলিশ পরিদর্শক মোঃ নুরুজ্জামান বলেন, শাহনাজ বেগম ও তার স্বামী পোশাক কারখানায় চাকরি করতো। দু’জনের মধ্যে আগে থেকে পারিবারিক কলহ লেগে ছিল। সকালে স্বামী শাহজাহান কারখানায় চলে গেলে ফ্যানের সঙ্গে প্রথমে মেয়েকে ঝুলিয়ে পরে একই রশিতে নিজেও ঝুলে পড়েন শাহনাজ। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।























