ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একই ফ্ল্যাটে আলিয়া-রণবীর! ফাঁস হলো গোপন মুহূর্তের ভিডিও

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৪২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

একই ফ্ল্যাটে আলিয়া-রণবীর! ফাঁস হলো গোপন মুহূর্তের ভিডিও

বিনোদন ডেস্কঃ বাড়ি ছেড়ে প্রেমিকাদের সঙ্গে এক ছাদের তলায় থাকার জন্য বলিউডে বেশ নামডাক রয়েছে রণবীর কাপুরের। ন্যাড়া বেলতলায় একবার গেলেও তিনি কিন্তু বার বার প্রেমিকাদের সঙ্গে এক বাড়িতে গিয়ে ওঠেন।

যখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক ছিল, তখন কিছু দিন দু’জনে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। দীপিকার সঙ্গে ছাড়াছাড়ির পর যে কোনো কারণেই হোক, একত্রে থাকার জায়গায় বিনিয়োগ করার দিকে যাননি রণবীর। বরং, সেই সময়ে ক্যাটরিনা কাইফ উঠে এসেছিলেন তার ফ্ল্যাটে।

[irp]

কিন্তু এই ব্যাপারটা দেখা গেল আরো বেশি অসুবিধা তৈরি করেছিল রণবীরের জীবনে। সম্পর্ক ছাড়াছাড়ির পর ক্যাটরিনা যত দিন না অন্য একটা ফ্ল্যাট খুঁজে নিলেন, ঘর ছাড়তে হল তাকেই! সব মিলিয়ে থাকার জায়গা নিয়ে সেই সময়ে বেশ ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছিলেন  নায়ক!

জীবনের সেই সব ভুল থেকে শিক্ষা নিয়েই বোধহয় এবার রণবীর উঠে এসেছেন আলিয়া ভাটের ফ্ল্যাটে। কিছু দিন আগেই জানা গিয়েছিল যে নায়িকা রণবীরের পৈতৃক বাংলোর কাছে একটা ফ্ল্যাট কিনেছেন। এবার জানা গেল যে অনেক দিন ধরেই দু’জনে একসঙ্গে থাকতে আরম্ভ করেছেন সেই ফ্ল্যাটে। কোভিড পজিটিভ হওয়ার পরে এই ফ্ল্যাটেরই এক অংশে আইসোলেশনে ছিলেন রণবীর! মালদ্বীপ থেকে ঘুরে আসার পরেও আবার তিনি আলিয়ার ফ্ল্যাটেই এসে উঠেছেন।

[irp]

ট্যাগস :

একই ফ্ল্যাটে আলিয়া-রণবীর! ফাঁস হলো গোপন মুহূর্তের ভিডিও

আপডেট সময় : ১১:৪২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১