ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

এভাবেই চলে, এতে নেই কোনো মিষ্টত্ব: নিখিল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ চার দেওয়ালের ভিতরের অশান্তি এখন গোটা ভারতবর্ষের আলোচনার বিষয়। নুসরাত জাহান আর নিখিল জৈনের সম্পর্ক ঠিক কী? বিয়ে না লিভ-ইন? তা নিয়ে চর্চা চলছেই। হাসি-মশকরাও শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতেই ইনস্টাগ্রামে মনের কথা শেয়ার করলেন নিখিল।

নিজের ছবি স্টোরি হিসেবে শেয়ার করে নিখিল লেখেন, অনেক জায়গায় ঘুরেছি। দুনিয়াটা বোধহয় এভাবেই চলে। এতে হাসিমজা নেই, এতে সৌন্দর্য নেই, এতে কোনো মিষ্টত্ব নেই।

বহুদিন ধরেই নিখিল ও নুসরাতের মনোমালিন্যের খবর শোনা যাচ্ছিলো। জল্পনার সেই আগুনে নতুন করে ঘৃতাহুতি পড়ে নুসরাতের মা হওয়ার জল্পনায়। সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিতে চলেছেন টলিপাড়ার অভিনেত্রী। এ কথা আগেই শোনা গিয়েছিলো।

[irp]

শুক্রবার তার বেবি বাম্পের ছবিও প্রকাশ্যে আসে। তার আগেই অবশ্য নিখিল জানিয়ে দিয়েছিলেন নুসরাতের সন্তানের বাবা তিনি নন। সেই সময় নুসরাতের সন্তানের বাবা হিসেবে অভিনেতা যশের নাম শোনা গিয়েছিলো। তারপরই শুরু হয় বিবৃতি পাল্টা বিবৃতির পালা।

নুসরাত দাবি করেছিলেন তুরস্কে ঘটা করে করা ডেস্টিনেশন ওয়েডিং ভারতে বৈধ নয়। তাই বিয়ে নয় তিনি নিখিল জৈনের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। নিখিল নাকি তার অ্যাকাউন্ট থেকে না বলে টাকা তুলেছেন।

অন্যদিকে নিখিলের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও বিয়ের রেজিস্ট্রেশন করতে রাজি হননি নুসরাত। অভিনেত্রীর বাড়ির লোন শোধের জন্য নাকি নিখিল টাকা দিয়েছিলেন। সেই টাকা ফেরত পাননি বলেই অভিযোগ করেন। নিজেকে প্রতারিত মনে করছেন বলেও জানান।

গোটা বিষয়টি ইতিমধ্যেই দেওয়ানি আদালত পর্যন্ত গড়িয়েছে। এমন পরিস্থিতিতেই শনিবার ইনস্টাগ্রামে আবেগঘন স্টোরি শেয়ার করেন। আর তার মাধ্যমেই যেন নিজের মানসিক পরিস্থিতির কথা বোঝাতে চাইলেন নুসরাতের প্রাক্তন ‘লিভ-ইন পার্টনার’।

[irp]

ট্যাগস :

এভাবেই চলে, এতে নেই কোনো মিষ্টত্ব: নিখিল

আপডেট সময় : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১