ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

করিনা কাপুর মাস্কের দাম ২৫ হাজার টাকা!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

করোনার সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিতীয়বার আছড়ে পড়েছে এই অদৃশ্য ভাইরাস। করোনা প্রতিরোধক টিকা এসে গেলেও পর্যাপ্ত নেই। তাই করোনা থেকে বাঁচতে মাস্কের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আজকাল মাস্ক মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

বাজারে বিভিন্ন ধরনের ডিজাইন করা মাস্ক বেরিয়েছে। সেগুলোর দামও ভিন্ন। কিন্তু এমন এক ধরনের মাস্ক আছে যেটির দাম, কোনো কর্মজীবি মানুষের এক মাসের বেতনের সমান। আর সেই মাস্ক ব্যবহার করেন বলিউড তারকা কারিনা কাপুর।

সম্প্রতি কারিনা কালো মাস্ক পরহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি তার অনুরাগীদের মাস্ক পরতে অনুরোধ করেন। কারিনার সেই মাস্কটি ছিল একটি নির্দিষ্ট ব্রান্ডের। জানা যায়, ওই ব্র্যান্ডের মাস্কটির মূল্য ২৫ হাজার টাকা। যা অনেকের এক মাসের বেতনের সমান।

যদিও মাস্কের সঠিক দাম নিয়ে কারিনা এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু বেবোর মাস্কের দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হওয়ার পর থেকেই চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের।

গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন কারিনা। সদ্য জিমে দেখা গিয়েছে তাকে। দ্রুত শুটিং ফ্লোরে ফিরতে চান নায়িকা। যদিও আপাতত করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না।

ট্যাগস :

করিনা কাপুর মাস্কের দাম ২৫ হাজার টাকা!

আপডেট সময় : ০৫:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১