করোনা জয় করলেন কঙ্গনা
- আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃকরোনা জয় করলেন কঙ্গনা রণৌত। নিজেই খরবটি ইনস্টাগ্রামে জানান এই বলিউড অভিনেত্রী। এর আগে চলতি মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা। সেবারও একই মাধ্যমে অনুরযাগীদের খবর জানিয়েছিলেন তিনি। তার সেই পোস্টকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
কারণ কোভিডকে সাধারণ জ্বর-সর্দি বলে উল্লেখ করেছিলেন অভিনেত্রী। কঙ্গনার সেই পোস্ট ইনস্টাগ্রামের নিয়ম ভাঙায় সেটি ডিলিট করে দেয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষও। বিতর্ক ও কঙ্গনা এই দুই এখন প্রায় সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। নানা বিষয়েই প্রতিবাদ কিংবা তর্ক-বিতর্কে দেখা যায় মণিকর্ণিকাকে।
[irp]
তবে এখন করোনাকে হারিয়ে পুরোপুরি সুস্থ কঙ্গনা। দিন দশকের মধ্যেই নেগেটিভ হলেন নায়িকা। অভিনেত্রীর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে মঙ্গলবার। সুস্থ হয়েই ফের নিন্দুকদের আক্রমণ করলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, “সকলকে নমস্কার। আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি অনেক কিছু বলতে চাই যে, কীভাবে এই ভাইরাসের বিরুদ্ধে আমি জয়ী হলাম। কিন্তু আমাকে বলা হয়েছে কোভিড ফ্যান ক্লাবদের কষ্ট না দিতে। হ্যাঁ, এমন অনেক মানুষজন রয়েছেন যারা সহজেই রেগে যান যদি আপনি ভাইরাসের প্রতি সম্মান না দেখান। যাহোক সকলকে ধন্যবাদ জানাই আমার জন্যে প্রার্থনা করার জন্য।”
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হওয়ার পর ইনস্টাগ্রামে যোগ ব্যায়ামের একটি ছবি পোস্ট করে বলি-অভিনেত্রী লেখেন, “গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত লাগছিল। চোখের তলায় জ্বালা করছিল। হিমাচলে যাওয়ার জন্য শুক্রবার করোনা পরীক্ষা করাই। তারপর রিপোর্ট হাতে পাই। তাতেই জানতে পারি, আমি কোভিড পজিটিভ হয়েছি। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছি।”
পজিটিভ হওয়ার খবর দেওয়ার সঙ্গে কঙ্গনা আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি। মানুষকে তার উপদেশ, এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আতঙ্কিত হলে কিন্তু সে আরও বেশি করে আপনাকে ভয় দেখাবে। ঐক্যবদ্ধভাবে কোভিডকে হারানোর আহ্বান জানান অভিনেত্রী।
[irp]

























