ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩০, শনাক্ত ২৮০৯

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮০৯ জন।

সোমবার (২২ মার্চ) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে।

পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ১৫৯ জন।

এর আগে রোববার দেশে আরও ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া সেদিন আক্রান্তদের মধ্যে মারা যান ২২ জন।

ট্যাগস :

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩০, শনাক্ত ২৮০৯

আপডেট সময় : ০১:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১