ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় আটকা পড়লেন মোশাররফ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম বেশ কিছু দিন ধরেই কলকাতায় অবস্থান করছেন। মূলত ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন তিনি। কাজ শেষে গত মাসের শেষের দিকেই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনায় দ্বিতীয় ঢেউ পুরো ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সেখানে দেওয়া হয় লকডাউন। যার ফলে পিছিয়ে যায় জনপ্রিয় এই অভিনেতার দেশে ফেরা।

আর তাই বাধ্য হয়েই কলকাতায় আরও কিছুদিন থাকতে হবে মোশাররফকে। অভিনেতার সঙ্গে আছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁইও। ঈদের আগে দেশে ফিরলেও হয়তো ঈদের আর কিছু নাটকে কাজ করতে পারতেন মোশাররফ। কিন্তু কলকাতায় আটকে পড়ায় তা আর হচ্ছে না। আগে অভিনীত নাটকগুলোতেই দর্শক দেখতে পাবেন তাকে।

[irp]

একটি গণমাধ্যমকে মোশাররফ করিম বলেন, ‘করোনা পরিস্থিতি প্রথম দিকে ভালো থাকায় আগে থেকেই অনেকগুলো নাটকে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছিল। এবার কলকাতায় থাকায় শুটিং স্থগিত করতে হয়েছে। কাজগুলো মিস করছি। আবার ভাবছি, দেশে থাকলেও সেগুলো করতাম কি না, জানি না। কারণ, দেশে এই সময়ে অনেকেই শুটিং করছেন না। শুটিংয়ে করোনা নিয়ে ঝুঁকি থেকেই যায়। ৯ মে দেশে ফিরতে পারি। হয়তো ঈদের আগে এবারও শুটিং না-ও করতে পারি। এখন কলকাতাতে রয়েছি। এখানেও ঘরবন্দী অবস্থায় কেটে যাচ্ছে। করোনা নিয়ে একটা ভয় আছে। তবে সতর্ক আছি।’

এবার ঈদে ‘যমজ-১৪’, ‘সীমার’, ‘সাদা মনের মানুষ’, ‘বিজ্ঞাপন’, ‘হাবিবুল ও একটি ভয়ংকর প্রেম’, ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’সহ মোশাররফ করিম অভিনীত প্রায় ২০টি নাটক প্রচার হওয়ার কথা।

ট্যাগস :

কলকাতায় আটকা পড়লেন মোশাররফ

আপডেট সময় : ১০:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১