ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কাউনিয়ায় লকার ভেঙ্গে  মসজিদের টাকা চুরি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

 রিয়াজুল হক সাগর,(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদের লকার ভেঙ্গে  টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে মসজিদের লকার ভেঙ্গে  কে বা কারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, রোববার দুপুরে জোহরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের মোয়াজ্জিন মহির উদ্দিন দেখেন মসজিদের দরজার তালা ভাঙ্গা । পরে তিনি ভেতরে গিয়ে লকার ভাঙ্গা  দেখতে পান। এ ব্যাপারে তাৎক্ষণিক মসজিদের সহসভাপতি ও ক্যাশিয়ারকে বিষয়টি অবহিত করেন তিনি। মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল হাকিম বলেন, প্রতি জুমার দিনে ২-৩ হাজার টাকা উঠে সেই টাকাসহ বিভিন্ন অনুদানের টাকা আমরা মসজিদের ক্যাশিয়ারের মাধ্যমে জমা করে থাকি। আল্লাহর ঘরের জন্য দানের টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি যেন অতি দ্রুত  এ চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে। মসজিদের সেক্রেটারি আবু বক্কর বলেন, গতকাল ১১টার দিকে মসজিদের চট কেনার জন্য মসজিদ কমিটির সহসভাপতিসহ আমরা রংপুরে যাই। সেখান থেকে ফিরে এসে জানতে পারি মসজিদের লকার ভেঙ্গে  কে বা কারা প্রায় ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চোরকে চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ৫নং বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী জানান, মসজিদের টাকা চুরির ঘটনা খুবই দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকান্ড না ঘটে সেই বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এ ছাড়া মসজিদ উন্নয়নের জন্য আমি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি মো. মোন্তাছির বিল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে ধরতে আমরা তৎপর রয়েছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, ১৯৪৭ সালে পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদ উপজেলার সদর ৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়নে স্থানীয় মরব্বিরা নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন।

ট্যাগস :

কাউনিয়ায় লকার ভেঙ্গে  মসজিদের টাকা চুরি

আপডেট সময় : ০৮:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩