ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাজের খোঁজে রিয়া চক্রবর্তী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে নাম জড়িয়ে যায় রিয়া চক্রবর্তীর। মাদককাণ্ডে নাম চলে আসায় জেলও খাটতে হয়েছে তাকে। তারপর থেকে বলিউডে রিয়া কোনঠাসা হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে। যা তার ব্যক্তিগত জীবনকে বিষিয়ে তুলেছে।

তবে সবকিছু পেছনে ফেলে রিয়া এখন নতুন করে বলিউড জীবন শুরু করতে চান। বর্তমানে তার হাতে কোনো সিনেমার কাজ নেই। তাই কাজের জন্য ছুটে বেড়াচ্ছেন প্রযোজক-পরিচালকদের কাছে। মুম্বাইয়ে কোনো গতি না দেখে হায়দারাবাদে উড়াল দিয়েছিলেন তিনি। সেখান থেকেও ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে তাকে। ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, বলিউডের কোনো কোনো প্রযোজনা সংস্থা রিয়াকে নিয়ে কাজ করতে চাইছেন না।

[irp]

গত বছর মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এরপর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তুলেছিলেন অভিনেতার ভক্তরা। নেটদুনিয়ায় রিয়া চক্রবর্তীকে একহাত নিয়েছেন অনেকে। রীতিমতো ‘ভিলেন’ বানিয়ে দেয়া হয়েছিলে তাকে।

এদিকে রিয়া হাল ছাড়ছেন না। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে অপেক্ষা করছেন সুদিনের। তিনি মনে করেন, খারাপ দিন কেটে গেলে ভালো দিন আসবে। সেই দিনটির জন্য এখন তার অপেক্ষা।

ট্যাগস :

কাজের খোঁজে রিয়া চক্রবর্তী

আপডেট সময় : ১০:২৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১