ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

কালিহাতীতে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত-৩

স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। আজ শুক্রবার (৩০জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার আতোয়ার মিয়ার ছেলে মোঃ আওয়াল মিয়া (১৭), আব্দুর রিপনের ছেলে মোঃ ফকর (১৬) এবং শাহজাহান মিয়ার ছেলে ইজিবাইকের চালক মোঃ বাবু মিয়া (৩৫)।

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে ওরা ১১ বন্ধু ঘুরতে বেরিয়েছিলো। দ্রুতগামী পরিবহনের বাসটি গোপালপুর থেকে ঢাকায় যাচ্ছিল। বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তাদের মধ্যে কয়েকজন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির জাহিদ হাসান বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে।

ট্যাগস :

কালিহাতীতে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত-৩

আপডেট সময় : ০১:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩