ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কালুখালীতে ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০২:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

কালুখালীতে ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ধানখেত থেকে রুবেল মণ্ডল ওরফে মনো (২৩) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে মরাদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল বোয়ালিয়া গ্রামের খলিলুল রহমানে ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, খলিলুর রহমানের দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম নেয় রুবেল। তবে রুবেলকে সন্তান হিসেবে মেনে নেয়নি খলিলুর রহমান। এরপর খলিলুর রহমান দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। এরপর থেকেই রুবেল তার নানির কাছে বড় হতে থাকে। ১৫ বছর পর্যন্ত সুস্থ থাকলেও পরে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। এরপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত রুবেল। প্রায় প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরত।

গতকাল বুধবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না রুবেলের। আজ বৃহস্পতিবার ভোরে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি ধানখেতে অজ্ঞাত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে রুবেলের স্বজনরা মরদেহটি রুবেলের বলে শনাক্ত করে।

জানাযায়, রুবেলকে হত্যার জন্য কয়েক বছর আগে চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। পুলিশ জানিয়েছে এমন একটি ঘটনা শোনা যাচ্ছে, যা ৪-৫ বছর আগের।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রেজাউল করিম বলেন, রুবেলের বাবা-মা কেউ থানায় আসেনি। তার মামার সঙ্গে কথা বলছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কালুখালীতে ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩