শিরোনাম:
কাহালুতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১০৭৫ বার পড়া হয়েছে
কাহালুতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
মোঃ মাহবুবুর রহমান বাবু, কাহালু, বগুড়াপ্রতিনিধি: ৯ই আগষ্ট সোমবার দুপুরে বগুড়া জেলার কাহালু থানার দুর্গাপুর ইউনিয়নে বাজারের উত্তর পাশ্চে যোগীর পুকুরের পাড় থেকে অজ্ঞাত (৪২) এক মহিলার লাশ উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনা স্হল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার, নন্দীগ্রাম ( সার্কেল) রাজিউর রহমান, ও কাহালু থানা অফিসার ইনচার্জ আমবার হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, পুলিশ বলেছে অজ্ঞাত মহিলার পরনে ছিল কালো রংগের ছাপা কাপড় ও লাল ওড়না।
[irp]

























