ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২, আহত অন্তত-১৫

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২, আহত অন্তত-১৫

হাবিবুর রহমান/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী ১টি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেনের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেলওয়ে ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত নার্স মোঃ বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২ জনের মরদেহ রাখা হয়েছে। এ ছাড়া ৪ জন আহত রোগী ভর্তি আছেন এবং আরো প্রায় ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

হাসপাতালে ভর্তি আহত যাত্রী ওমর ফারুক বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করি। পরে দেখি বাসটি দুমড়ে-মুচড়ে গেছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত-১২, আহত অন্তত-১৫

আপডেট সময় : ০৯:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬