ঢাকা ১২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি, ২ গেটম্যান বরখাস্ত

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১০১০ বার পড়া হয়েছে

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি, ২ গেটম্যান বরখাস্ত

হাবিবুর রহমান/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ১টি বাসের ১২ যাত্রী নিহত ও অন্তত ২০ জন
আহতের ঘটনায় পৃথক পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে দুই গেটম্যানকে।

শনিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ভোরে পদুয়ার বাজার রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি মামুন পরিবহন নামে বাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।

এসময় বাসটিকে আধা কিলোমিটার নিয়ে যায় ট্রেনটি। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ৭জন নিহত হয়। পরে আরও ৫জন মারা যায়।

সাইফুল ইসলাম আরও বলেন, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মোঃ বোরহান উদ্দিন বলেন, হাসপাতালে ১২টি লাশ রয়েছে। আহতদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

এ ঘটনায় পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে দুইজন গেটম্যানকে।

এদিকে দুর্ঘটনার পর সকাল ৭টা ১৮ মিনিট থেকে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এসময় চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম মেইল কুমিল্লা স্টেশন ছেড়ে গেছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি, ২ গেটম্যান বরখাস্ত

আপডেট সময় : ০৯:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬