ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় কাচ্চি ডাইনকে জরিমানা

Habibur Rahman Monna
  • আপডেট সময় : ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান মুন্না।। 

কুমিল্লায় কাচ্চি ডাইনকে জরিমানা ৫০ হাজার টাকা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও বিএসটিআই গুণগত সনদ না থাকায় গতকাল  সোমবার (২২ জানুয়ারি) প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

নগরীর বাদুড়তলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় ও  ফিল্ড অফিসার মো. শাহেদুল ইসলাম।

জেলা প্রশাসন ও  বিএসটিআই যৌথভাবে এই অভিযান শেষে জানানো হয়, কাচ্চি ডাইন মোড়কীকরণ নিবন্ধন সনদ গ্রহণ ছাড়াই বোরহানি, ফিরনি ও বাদাম শরবত মোড়কজাত করে বিক্রয় করছিল। ওজন ও পরিমাপ দণ্ড আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা এবং বিএসটিআই থেকে গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু (ব্রান্ড : কাচ্চি ডাইন) পণ্য প্রস্তুত করে মোড়কজাত করায় বিএসটিআই আইন-২০১৮-এর ২৭ ধারায় আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক আস্থা /মুন্না 

ট্যাগস :

কুমিল্লায় কাচ্চি ডাইনকে জরিমানা

আপডেট সময় : ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪