ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি, মূলহোতাসহ আটক ৫

Habibur Rahman Monna
  • আপডেট সময় : ০২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, কুমিল্লা।। 

কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি হয়। এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করে। এ সময় বিপুল পরিমান বৈদ্যুতিক ট্রান্সফারমারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মোঃ মনির হোসেন (৩২), চান্দিনা উপজেলার আইলকামারা গ্রামের মোঃ সোহেল (৩০), কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার কামরুল হাসান (৩২), তিতাস উপজেলার দক্ষিন দূর্গাপুর গ্রামের মাঈন উদ্দিন (২৮) ও বুড়িচং উপজেলার দক্ষিন গ্রামের রুবেল আহমেদ ওরফে মিন্টু।

তাদের মধ্যে মনির, সোহেল ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নিজ কার্যালয়ে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এসব তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত রাজেস বড়ুয়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সম্প্রতি বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির অন্তত ১৩ টি অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের সূত্র ধরে গোয়েন্দা পুলিশ অভিযান করে। এ সময় ট্রান্সফারমার চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করে। এ সময় তামার তার ১৬ কেজি, স্টিলের পাত ৫০ কেজি, ৪৪ কেজি ওজনের তামার কয়েল, লোহার তার সাড়ে ১৪ কেজি, ৫ টি ঢাকনা, ট্রান্সফারমারের খোসা ১ টি।

গোয়েন্দা সূত্র অনুযায়ী ধরা ছোঁয়ার বাইরে আরো অন্তত ৩০ জন থাকতে পারে।

দৈনিক আস্থা /মুন্না 

ট্যাগস :

কুমিল্লায় বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি, মূলহোতাসহ আটক ৫

আপডেট সময় : ০২:৫৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪