ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় যুবদলের সাথে পুলিশের সংঘর্ষে আটক-১০

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

কুমিল্লায় যুবদলের সাথে পুলিশের সংঘর্ষে আটক-১০

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় যুবদল কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ ঘটনা ঘটে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার বিকাল চারটায় কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে যুবদল।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঈদ পাটকেল নিক্ষেপ করে যুবদলের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও লাঠিচার্জ করে। পরে দুই পক্ষের মধ্যে অন্তত আধা ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ যুবদলের মিছিলে থাকা অন্তত ১০ কর্মীকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কান্দিরপাড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, যুবদলের মিছিল থেকে পুলিশের উপর অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বিনা উস্কানিতে যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়।

আটককৃতরা হচ্ছে নগরীর ২৫ নং ওয়ার্ডের লুইপুরা গ্রামের আবদুস সাত্তারের পুত্র মেহেদী (১৮), শামুকসাহ এলাকার মোহাম্মদ আলীর পুত্র সাইদ শুভ (২২), সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর গ্রামের ফজলুল হকের পুত্র নাছির উদ্দিন (২২), চান্দিনার ভ্রমরকান্দি গ্রামের কামাল হোসেনের পুত্র নাসিম, কোটবাড়ি এলাকার প্রান্ত, কুমিল্লা শহরের সিয়াম, ইশতিয়াক, জাহিদুল ইসলাম, রোমান ও রুবেল।

ট্যাগস :

কুমিল্লায় যুবদলের সাথে পুলিশের সংঘর্ষে আটক-১০

আপডেট সময় : ০৯:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩