ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি’র গাড়ি উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি’র গাড়ি উদ্ধার

সাইফ উদ্দীন আল-আজাদ/কুষ্টিয়া প্রতিনিধিঃ

নিখোঁজের ২ দিন পর কুষ্টিয়ার কুমারখালিতে বস্তাবন্দি মরদেহসহ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি ওই মরদেহটি চালকের বলে ধারণা করছে পুলিশ। দুই দিন ধরে একটি দামি বিলাসবহুল প্রাডো গাড়ি পড়ে ছিল। সেই গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। আজ শনিবার (২৫ মার্চ/২৩) সকালে কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় এক দোকানদার বলেন, গত বুধবার থেকে খেয়াঘাট এলাকায় গাড়িটি পড়ে ছিল। তাঁরা প্রথমে মনে করেছেন, গাড়ি রেখে পদ্মা পার হয়ে কেউ কাজে গেছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তাঁরা পুলিশে খবর দেন। গাড়ির ভেতর থেকে সম্রাট নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কুমারখালী থানার ওসি মোঃ মোহসীন হোসাইন বলেন, নিহত যুবকের নাম সম্রাট (২৬)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার আবু বক্কার সিদ্দিকের ছেলে। এ ঘটনায় ঈশ্বরদী থানার পুলিশ এক নারীকে আটক করেছে। গাড়িটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন রুশ কর্মকর্তা ব্যবহার করেন বলে যানা যায়।

ট্যাগস :

কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি’র গাড়ি উদ্ধার

আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩