ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কেএনএফ সম্পৃক্ততায় রুমা ছাত্রলীগ সভাপতিসহ আটক-৭

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

ব্যাংক ডাকাতি-অস্ত্র লুট
কেএনএফ সম্পৃক্ততায় রুমা ছাত্রলীগ সভাপতিসহ আটক-৭

স্টাফ রিপোর্টার:

বান্দরবান জেলার রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র ও টাকা লুটের মামলায় আরও ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম এমরান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তাদের মধ্যে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়ামও (৩৩) রয়েছেন। বাকিরা হলেন, বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ার বাসিন্দা লাল নুন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২), লাল মিন বম (৫০) এবং বান্দরবান সদর উপজেলা লাইমি পাড়ার বাসিন্দা ভান বিয়াক বম (২৩)।

পুলিশ জানায়, সোমবার বিকেলে রুমা সদরে যৌথ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন সদস্য হিসেবে এ ৭ জনকে আটক করা হয়। পরে তাদের পুলিশি পাহারায় রুমা সদর থেকে এনে বান্দরবান আদালতে তোলা হয়।

বান্দরবান আদালতের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সাত আসামিকে আদালতে তোলা হয়। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশের অস্ত্র লুটের ঘটনায় পাঁচটি মামলা দায়ের হয়।

৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। তাতে চারটি মামলা দায়ের হয়।

এ পর্যন্ত নয় মামলায় সর্বমোট ৭৮ জনকে আটক করা হয়েছে। আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

কেএনএফ সম্পৃক্ততায় রুমা ছাত্রলীগ সভাপতিসহ আটক-৭

আপডেট সময় : ১১:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪