ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোভিড যোদ্ধাদের পাশে খাবারের প্যাকেট হাতে সালমান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

গত বছর লকডাউনের সময় ‘বিইং হাংরি’ নামের বিশেষ এক গাড়িতে করে পরিযায়ী শ্রমিকদের খাবর পৌঁছে দিয়েছিলেন বলিউডের অভিনেতা সালমান খান। লকডাউন পরিস্থিতিতে ভাইজানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’কে দেখা গিয়েছিল ত্রাতার ভূমিকায়।

এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটের মোকাবিলায় শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিতভাবে কাজ করবে সালমানের সংস্থা। খাবারের প্যাকেট তুলে দেয়া হচ্ছে চিকিৎসক, নার্স, পৌরসভার কর্মী- এমন প্রায় ৫ হাজার করোনা যোদ্ধার হাতে। রোববার থেকে সালমান এবং শিবসেনার এই মিলিত প্রচেষ্টা চালু হয়েছে।

[irp]

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, সালমানের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন ও পানির বোতল তুলে দেয়া হচ্ছে কোভিড যোদ্ধাদের হাতে। খাবারের মান পরীক্ষা করছেন সালমান নিজে।

শুধু তাই নয় সালমানের মা সলমা খান তাদের বাংলোর নিরাপত্তারক্ষী ও অন্যান্য সহকারীদের নিজের হাতে খাবার বানিয়ে খাইয়েছেন। এর আগেও সালমান জানিয়েছিলেন যে তিনি করোনা যোদ্ধাদের শ্রদ্ধা করেন। তারা দিনের পর দিন অতিমারির সঙ্গে লড়ে চলেছেন। তাই তাদের পাশে থাকতে তান ভাইজান।

মুম্বাইয়ে লকডাউন যতদিন চলবে, তত দিন ‘ভাইজানস কিচেন’ বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা থেকে বিকেসি অঞ্চলে খাবার পৌঁছে দেবে। আপাতত ৫ হাজার জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ অর্থাৎ ১০ হাজার হবে, বলে জানা যাচ্ছে।

ট্যাগস :

কোভিড যোদ্ধাদের পাশে খাবারের প্যাকেট হাতে সালমান

আপডেট সময় : ১২:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১