ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আর্থিক সহায়তা ত্রাণ বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / ১৩৪১ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আর্থিক সহায়তা ত্রাণ বিতরণ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

পার্বত্য চট্টগ্রামে দায়িত্বপূর্ণ এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জোন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৬ আগস্ট/২৫) সকাল ১০টায় খাগড়াছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা এবং ত্রাণ বিতরণ হয়েছে।

মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ১৪টি অসহায় পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি ১টি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রদান করা হয়েছে সেলাই মেশিন।

এছাড়া উপস্থিত ৫০টি পরিবারকে দেওয়া হয় ত্রাণসামগ্রী। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, আটা ২ কেজি এবং ছোলা ১ কেজি।

উক্ত ত্রাণ ও অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল

জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি বলেন, “এই এলাকার পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়ন ও মানবিক কার্যক্রমই আমাদের প্রতিদিনের দায়িত্বের অংশ।”

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই খাগড়াছড়ি জোনের প্রধান লক্ষ্য।

মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

খাগড়াছড়ি জোনের উদ্যোগে আর্থিক সহায়তা ত্রাণ বিতরণ

আপডেট সময় : ১১:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫