ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবককে ৩ দিনের রিমান্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ১০৫১ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবককে ৩ দিনের রিমান্ড

রহিম হৃদয়ঃ

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক এক রোহিঙ্গা যুবককে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একইসাথে আটক রোহিঙ্গার ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন করার সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিকে মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ দুপুর ২ টার দিকে এ আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম।

এছাড়াও বিষয়টি তদন্তে দুদককে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বিচারক ফরিদ আলম। রিমান্ডপ্রাপ্ত রোহিঙ্গার নাম মোঃ মাতালম, পিতা আবু সৈয়দ, মাতা মৃত রহিমা খাতুন।

এজাহার সুত্রে জানা যায়, ৯ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক মাতালম। ১০ তারিখে এ সংক্রান্ত সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।

১৯৮৬ সালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাকে আসেন মাতালম। তখন তার বয়স ছিল ৪-৫ বছর। এরপর থেকে মাতালম বড় পিলাকে থাকতেন। বিয়ে করেন ৮-৯ বছর আগে। শ্বশুরবাড়ির বদৌলতে বড়পিলাক থেকেই ভোটার ও জন্মনিবন্ধন করেছেন মাতালম প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে।

রোহিঙ্গা যুবক মাতালম এর বাবা কুতুপালং ক্যাম্পে থাকেন বলে জানিয়েছেন রোহিঙ্গা যুবক। এদিকে আটক রোহিঙ্গাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ট্যাগস :

খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবককে ৩ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৬:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩