খাগড়াছড়িতে প্রতিবেশীর বিরোধে তিন পরিবারের চলাচল বন্ধ
- আপডেট সময় : ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১০৪৬ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে প্রতিবেশীর বিরোধে তিন পরিবারের চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টারঃ খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়ায় দুই প্রতিবেশীর বিরোধে তিন পরিবারের চলাচল দুইটি রাস্তাই বন্ধ করে দেয়ায় ঘর বন্ধি হয়ে মানবেতর জীবনযাপন করছে তিন পরিবারের ১৩সদস্য। ব্যবসায়ী মোঃ আকতার হোসেন ও তাদের তিন ভাইয়ের বাড়িতে আসা-যাওয়ার দুটি রাস্তা রয়েছে। একটি তাদের ব্যক্তিগত, অন্যটি তাদের সামাজিক রাস্তা।
দুটি রাস্তাই পার্শ্ববর্তি প্রতিবেশী বন্ধ করে দিয়েছে। মোঃ আকতার হোসেন বলেন, সামাজিকভাবে চলাচলের রাস্তাটি মোঃ ইউনুছ মিস্ত্রী গত কয়েমাস আগে থেকে বন্ধ করেছে। তখন থেকে আমরা আমাদের ব্যাক্তিগত রাস্তাটি দিয়েই চলাচল করছি। কিছু দিন পূর্বে ব্যাক্তিগত রাস্তাটিও বন্ধ করে দিয়েছে প্রতিবেশী মোঃ শওকত। পাশাপাশি আকতারের সীমানার তিনটি কাঁঠাল গাছ শওকত তার দখলে নিয়ে বেড়া দিয়ে রেখেছে।
[irp]
তিনি আরো বলেন, আক্রোশ, ক্ষমতার দাপট ও অর্থের জোড়েই হয়তো তারা আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব-সংঘাত নেই। ইউপি চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা বলেন, অভিযোগ পেয়ে উভয় পক্ষকে ডেকে ইউনিয়ন কার্যালয়ে সমাধানের চেষ্টাও করেছি কিন্তু অভিযোগকারী উপস্থিত হলেও অভিযুক্ত ব্যক্তিগন উপস্থিত হয়নি।
ইউনুছ মিস্ত্রী রাস্তাটি ব্যক্তিগত দাবী করলেও, দলিলে উল্লেখ রয়েছে এটি সমাজের ও সবার জন্য উন্মুক্ত রাস্তা। চলাচলের রাস্তা বন্ধকারী মোঃ শওকত বলেন, আমার কাগজের জায়গার উপর দিয়ে রাস্তা দিবো কেন? আমার জায়গার উপর রাস্তা আমি বন্ধ করতেই পারি। রাস্তা দুটি খুলে দেয়ার জন্য প্রশাসন ও উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ আকতার হোসেন।
[irp]



















