ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র গুলোর ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। এতে জেলার মোট ২শ ৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১শ ৮৫টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, এর মধ্যে ৬৩টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ১শ ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং মাত্র ১৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ধরা হয়েছে।

পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ি এলাকা, যোগাযোগ ব্যবস্থা, পূর্বের নির্বাচনি অভিজ্ঞতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের ভোটকেন্দ্র এবং স্থানীয় সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আশা করছি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, ভৌগোলিক অবস্থান ও প্রার্থীদের ভোটকেন্দ্র বিবেচনায় কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী মাঠ প্রশাসন কাজ করছে। আচরণবিধি বাস্তবায়নে মাঠে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খাগড়াছড়িতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১শ ১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২শ ৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯শ ৪ জন।

ট্যাগস :

খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

আপডেট সময় : ১০:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬