ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক-দুই

Astha DESK
  • আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক-দুই

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চারটি চাঁদা আদায়ের রশিদ বই এবং একটি মোবাইলসহ দুই চাঁদাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আটককৃত সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও দিপু ত্রিপুরা (১৮) আঞ্চলিক সংগঠন প্রসীত খীসা সমর্থীত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রুন্ট (ইউপিডিএফ) এর কর্মী বলে জানান আইনশৃঙ্খলাবাহিনী।

সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের মেজর মোঃ জোবায়ের মাহমুদ’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল শনিবার (৮ এপ্রিল) রাতে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় অভিযান চালিয়ে সুকেন্দু ত্রিপুরাদীপু ত্রিপুরাকে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করে। আটককৃতদের ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক-দুই

আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩