খাগড়াছড়িতে গাঁজার বস্তাসহ আটক-এক
- আপডেট সময় : ১০:০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১০৬০ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে গাঁজার বস্তাসহ আটক-এক
রহিম হৃদয়/খাগড়াছড়িঃ
খাগড়াছড়িতে ২৫ কেজি গাঁজাসহ রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১১ টার দিকে সদর উপজেলা জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় সবুজবাগ এলাকার ফয়সালসহ তাঁর সহযোগী একটি গ্রুপ তাঁকে ছাড়িয়ে নেবার জন্য মোহাম্মদপুরের মুখে পুলিশের সাথে ধস্তাধস্তি করতে দেখা যায়। আটক রাসেল সদরের কলেজ গেইট এলাকার ইসকান্দর মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এসআই মোঃ মামুন হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল ডিউটি পার্টির সহায়তায় রাসেলকে আটক করা হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্য ২৫ কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে তা জব্দ করে মাদকদ্রব্যসহ রাসেলকে সদর থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় রাতেই খাগড়াছড়ি সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১৯(গ)/ রুজু করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।





















