ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত, আহত-সাত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / ১১৩৭ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়িতে পৃথক ৫টি সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও সাত জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮-মার্চ) এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, সকালে মাটিরাঙা থেকে মোটরসাইকেলে যুবলীগ নেতা মোঃ হানিফ (২৭) খাগড়াছড়ি আসার পথে সাপমারা এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পেছনে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে দুইজনই গুরুতর আহত হয়।

তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা হাসপাতালে আনা হলে মোটরসাইকেল আরোহী মোঃ হানিফ (২৭) মারা যান। অপর জন নাজিম (১৮) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া, খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলার বড়ব্রিজ এলাকায় তরমুজবাহী পিকআপ উল্টে যায়। এ সময় পেছনে থাকা মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তরমুজ ব্যবসায়ী সাত্তার মিয়া (৫৫) এবং চালক রুবেল মিয়া(১৮) আহত হন।

অপর দিকে জেলার মাইসছড়ি এলাকায় দু’টি মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হয়েছে। আহতরা হলেন, সেকান্দার হাওলাদার (৭৫) এবং মোঃ সেকান্দার (৫৫)। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও, পৃথক আরও দু’টি মোটরসাইকেল দুর্ঘটনায় রেজওয়ানুল হক (২৬) এবং আব্দুল সাত্তার নামে দুইজন আহত হয়েছে।

অপর দিকে বিকেলের দিকে সদর উপজেলার জিড়োমাইলে পুলিশের জলকামান বাহী ট্রাক দূর্ঘটনার কবলে পড়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, এক জনকে চট্টগ্রাম এবং অন্যান্যদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত, আহত-সাত

আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১