ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ ঔষধ ও প্রসাধনী উদ্ধার, আটক-এক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ ঔষধ ও প্রসাধনী উদ্ধার, আটক-এক

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়িঃ খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করেছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোনের আওতাধীন গুইমারা উপজেলা ২নং বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আনা ভারতীয় ঔষধ ও প্রসাধনী পাচার করে আসছে।

রবিবার সন্ধ্যায়ও এসব পূণ্য পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এর নেতৃত্বে ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে বস্তাভর্তি অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজারমুল্য প্রায় ১০ লাখ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে চোরাকারবারীদের যেকোন মূল্যে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন জোন অধিনায়ক লে. কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

[irp]

ট্যাগস :

খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ ঔষধ ও প্রসাধনী উদ্ধার, আটক-এক

আপডেট সময় : ০২:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১