গণহত্যার পুনরাবৃত্তি করতে দেয়া হবে নাঃ সারকিসিয়ান
- আপডেট সময় : ০২:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১০৮৯ বার পড়া হয়েছে
আরেকবার তুরস্ককে আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিলেন প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান।
আজ (মঙ্গলবার) আরমেন সারকিসিয়ান ইয়েরেভানে বলেন, ন্যাটোর সদস্যদেশ তুরস্ক তার সমস্ত শক্তি নিয়ে আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়েছে।
তিনি আজারবাইজানকে আর্মেনিয়ার বিরুদ্ধে ‘সামরিক উসকানি’ দেয়ার জন্য তুরস্ককে অভিযুক্ত করে বলেন, তৎকালীন উসমানীয় শাসকগোষ্ঠী ১০৫ বছর আগে একবার আর্মেনীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল, কিন্তু এবার তার পুনরাবৃত্তি করতে দেয়া হবে না।
আরও পড়ুনঃনাভালনিকে হাসপাতালে দেখতে গিয়েছিল মার্কেল
এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আজারবাইজানের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন, প্রয়োজনে বাকুকে যেকোনো ধরনের সামরিক সহযোগিতা করবে আঙ্কারা।
প্রথম বিশ্বযুদ্ধের সময় (১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত) তৎকালীন উসমানীয় সরকার তার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর ভয়াবহ গনহত্যা চালিয়েছিল বলে অভিযোগ করে আর্মেনিয়া। তুরস্ক এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে এসেছে।



















